সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আবারও ত্রিনিদাদে খেলবে ইংল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: এই বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। সেই সফরেই এক যুগ পর ত্রিনিদাদে আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইংল্যান্ড। সফরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এর মধ্যে দু’টি টি-টোয়েন্টি ত্রিনিদাদে খেলবে ইংল্যান্ড। ২০০৯ সালে সর্বশেষ ত্রিনিদাদে খেলেছিলো ইংল্যান্ড। গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের চ‚ড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সিডবিøউআই-এর প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, ‘ইংল্যান্ড ম্যাচের সময়সূচি নিশ্চিত করতে পেরে এবং ক্রিসমাসের আগে সাদা বলের জন্য এই অঞ্চলে আবারও তাদের ভক্তদের স্বাগত জানানো সুযোগ তৈরি করে আমরা আনন্দিত।’ ৩ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে অ্যান্টিগা, বার্বাডোজ, গ্রেনাডা ও ত্রিনিদাদের চারটি ভেন্যুতে সিরিজের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যক ভেন্যুতে দু’টি করে ম্যাচ থাকছে। অ্যান্টিগায় ৩ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে খেলবে দু’দল। বার্বাডোজে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। বার্বাডোজেই ১২ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গ্রেনাডায় পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে ১৪ ও ১৬ ডিসেম্বর। ১৯ ও ২১ ডিসেম্বর ত্রিনিদাদের ব্রায়ান লারা একাডেমিতে হবে সিরিজের শেষ দু’টি টি-টোয়েন্টি। ত্রিনিদাদের এই স্টেডিয়ামে প্রথমবারের মত খেলতে নামবে ইংল্যান্ড। এর আগে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ২৮টি ম্যাচ খেলেছে ইংলিশরা। সর্বশেষ ২০০৯ সালের মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com