শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: পিয়ংইয়ংয়ের আকাশে মার্কিন গুপ্তচর বিমান ঢুকে পড়ার অভিযোগ তোলার পরেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় উড়ে বুধবার সকালে জাপানের জলসীমায় পড়ে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া তাদের পূর্ব উপক‚ল থেকে একটি সন্দেহজনক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন গুপ্তচর বিমানের অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। জাপানের উপক‚লরক্ষী বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) উড়েছিল। জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ঠিক বাইরে গিয়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। স¤প্রতি কোরীয় উপদ্বীপের নিকটবর্তী জলসীমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন মোতায়েনের পরিকল্পনার নিন্দা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেইসঙ্গে মার্কিন গুপ্তচর বিমানগুলো ভ‚পাতিত করার হুমকিও দেওয়া হয়। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ‘গুরুতর উসকানি’ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে, পিয়ংইয়ং তার সামরিক বাহিনীর আধুনিকীকরণের জন্য ধারাবাহিকভাবে অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। চলতি বছর তারা প্রথমবারের মতো সলিড ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) উৎক্ষেপণ করে এবং কক্ষপথে প্রথম সামরিক গুপ্তচর উপগ্রহ স্থাপনের চেষ্টা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com