সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আবারও মাঠের বাইরে ইংল্যান্ডের আর্চার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: কনুইয়ের পুরনো চোট মাথাচাড়া দেওয়ায় ফের লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন জফ্রা আর্চার। আসছে অ্যাশেজ সিরিজ তো বটেই, পুরো ইংলিশ গ্রীষ্মেই আর মাঠে নামতে পারবেন না এই ফাস্ট বোলার। অ্যাশেজের আগে আগামী ১ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এই ম্যাচের জন্য মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি আর্চারকে। সেখানেই তার ছিটকে পড়ার কথা জানায় ইসিবি। অনেক দিন ধরেই কনুইয়ের চোট ও পিঠের সমস্যায় ভুগছেন আর্চার। সেরে উঠে মাঝে জাতীয় দলেও ফিরেছিলেন তিনি। তবে সেটা সীমিত ওভারের ক্রিকেটে। আর্চার সবশেষ টেস্ট খেলেন ২০২১ সালের ফেব্রæয়ারিতে। চলতি আইপিএলেও খেলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৫ ম্যাচে গতিময় বোলিং করলেও প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। ওভারপ্রতি ৯.৫০ রান দিয়ে উইকেট নিতে পেরেছেন কেবল দুটি। আসরে মুম্বাইয়ের প্রথম ম্যাচেই মাঠে নামেন আর্চার। এরপরই কনুইয়ে অস্বস্তিবোধ করেন তিনি। পরে বিশেষজ্ঞ দেখাতে তাকে বেলজিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফিরে আবারও আইপিএলে খেলেন তিনি। ফের কনুইয়ের সমস্যা বাড়লে দেশে ফিরে যান আর্চার। ইসিবি তখন জানায়, পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দিতে তাকে ভারত থেকে ডেকে পাঠানো হয় দেশে। এবার এলো দীর্ঘ দিনের জন্য ছিটকে পড়ার খবর। আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজে আর্চারকে পাবে না ইংল্যান্ড। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে এই পেসারকে পাওয়ার আশায় দলটি। আর্চারের মানসিক অবস্থা বুঝতে পারছেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি। “জফ্রা আর্চারের জন্য সময়টা হতাশাজনক এবং বিরক্তিকর। লম্বা সময়ের জন্য তাকে মাঠের বাইরে রাখা কনুইয়ের চোট মাথাচাড়া দেওয়া না পর্যন্ত সে ভালো উন্নতি করছিল।” “তার সেরে ওঠা কামনা করছি। আমি নিশ্চিত, যে সংস্করণেই হোক জফ্রা তার সেরা অবস্থায় ফিরবে এবং ইংল্যান্ডকে ম্যাচ জেতাবে। আশা করি, সেটা খুব শিগগিরই।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com