মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আবারও শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি আখ্যা দিয়ে তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল সোমবার আনুমানিক বেলা দেড়টার দিকে টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেন তারা। এ সময় ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদের প্রতি অভিযোগ তুলে বলেন, যখন শেখ হাসিনার ছবি অর্ধেকটা মুছে ফেলা হয় তখন শিক্ষার্থীরা গিয়ে বাধা দেয়। সেই সময় যদি শিক্ষার্থীরা ওখানে না থাকতো তাহলে তো পুরা ছবি মুছে ফেলা হতো। প্রক্টর তাহলে কেন এবং কার পারমিশন নিয়ে শেখ হাসিনার ছবি তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে শেখ হাসিনার ছবি মুছে ফেলা নিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ ও অনিচ্ছাকৃত ভুল বলে বিবৃতি দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। পরে গত রোববার দিবাগত রাত ১০টা থেকে নতুন করে গ্রাফিতি তৈরির কাজ শুরু হয়। এ সময় সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তারা গতকাল সোমবার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচির ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com