মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আবেগের কোনো জায়গা নেই, রিয়াদ প্রসঙ্গে সুজন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই জলঘোলা কম হয়নি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। বিশেষ করে ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে রিয়াদকে নিয়ে ধোঁয়াশা ততই বাড়ছে। বিশ্বকাপের স্কোয়াডে রিয়াদ থাকবেন কিনা সেটি নিয়েই যত প্রশ্ন। রিয়াদের দলে থাকা না থাকা নিয়ে এবার সরাসরি কথা বলেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, যাকে যোগ্য মনে হবে সেই সুযোগ পাবে বিশ্বকাপের স্কোয়াডে। কিছুদিন আগেও রিয়াদ জাতীয় দলের অপরিহার্য মুখ হলেও বর্তমানে অবস্থাটা পুরোটাই বিপরীত। দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে সিরিজে দল থেকে বাদ পড়েন রিয়াদ। তখন যদিও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিলো রিউয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ইংল্যান্ডের মাটিতে ফিরতি আয়ারল্যান্ড সিরিজেও দলে জায়গা পাননি রিয়াদ। নিজের বয়সের ছাপ আর ফিটনেসের ঘাটতি তো আছেই, সঙ্গে সা¤প্রতিক ফর্মটাও কথা বলছে সাইলেন্ট কিলারের প্রতিপক্ষ হয়েই। রিয়াদের বিষয়ে কথা বলতে গিয়ে বেসরকারি একটি টিভি চ্যানেলকে সুজন জানান, ‘এটা বাংলাদেশ ক্রিকেট দল, আবেগের কোনো জায়গা নয়। এখানে পারফরম্যান্স এবং যাকে প্রয়োজন হয় আমি তাকেই খেলাব। এমনকি প্রয়োজন হলে মাশরাফিকেও খেলাব। এতে কোনো সমস্যা নেই।’ সুজন আরও বলেন, ‘মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক এবং কোচরা বেতনভুক্ত। এটা (দল নির্বাচন) তাদের সিদ্ধান্ত। বিসিবি প্রেসিডেন্ট কিংবা অন্য কেউ বা আমার সিদ্ধান্ত না। তারা তাদের কাজ করুক। আর আমাদেরও আস্থা রাখতে হবে নির্বাচক ও ম্যানেজমেন্টের ওপর, তারা যেটা চাইবে সেটা সবচেয়ে ভালোটা চাইবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com