শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আমাজন অঞ্চলে তেল ছড়িয়ে নতুন দুষণ : নাশকতার আশঙ্কা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩

এফএনএস বিদেশ : ইকুয়েডরে একটি রাষ্ট্রীয় তেল কোম্পানির পাইপলাইন গত বুধবার আঘাতপ্রাপ্ত হলে আমাজন অববাহিকায় একটি নদীতে তেল ছড়িয়ে পড়ে দুষণ সৃষ্টি করেছে। নাশকতার কারণে এ ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় কোম্পানি পেট্রোইকুয়েডর এ কথা জানায়। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, পূর্বে লাগো অ্যাগ্রিওর উপকণ্ঠে নদীর কাছে ট্রান্স-ইকুয়েডরিয়ান পাইপলাইন সিস্টেমে (এসওটিই) নাশকতার করণে পাইপলাইন ছিদ্র হয়ে অপরিশোধিত তেল নির্গত হচ্ছে। তবে কি পরিমাণ তেল নির্গত হচ্ছে এবং কিভাবে এই নাশকতা চালানো হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। খবর এএফপি’র। পেট্রোইকুয়েডর বলেছে, জরুরিভাবে এটি নিয়ন্ত্রন করা হয়েছে, সাময়িকভাবে এর কার্যক্রম স্থগিত এবং ছড়িয়ে পড়া তেল উদ্ধার ও পরিচ্ছন্নতার জন্য কর্মীদের নিয়োগ করা হয়েছে। টুইটারে প্রকাশিত ছবিতে তেল পানিতে মিলে যওয়া ঠেকাতে কোম্পানির কর্মীদের নদীর তীরে বাঁধ দিতে এবং নদীতে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নিতে দেখা গেছে। ইকুয়েডরীয় আমাজনের আদিবাসী জাতীয়তাবাদীদের কনফেডারেশন টুইটারে বলেছে, সুকুম্বিউস প্রদেশে তেল কোনেজো নদীতে মিশে নতুন পরিবেশগত বিপর্যয় বয়ে এনেছে। কনফেডারেশনের একটি ভিডিও অনুসারে, সুকুম্বিওসের রাজধানী লাগো অ্যাগ্রিও থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নদীর ¯্রােতের সাথে একটি কালো ও তৈলাক্ত রেখা নদীর ¯্রােতে কম্পমান দেখা গেছে।আদিবাসীদের অধিকারের সমর্থক মার্কিন এনজিও অ্যামাজন ফ্রন্টলাইনস-এর টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে প্রচন্ড চাপে পাইপলাইন থেকে প্রবল বেগে তেল বের হয়ে ভ‚মি ও পানি দূষিত হতে দেখা গেছে। এনজিওটি আরো বলেছে, ইকুয়েডরের আমাজনে খুব ঘন ঘন এ ধরনের ঘটনা ঘটছে, এসব ঘটনা আদিবাসী স¤প্রদায়ের জীবন ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব ফেলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com