বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আমার সোনার পরিবারের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

ঋশিল্পী এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম উদ্যোগে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধে আমার সোনার পরিবারের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ঋশিল্পী সভা কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক সন্তোষ কুমার নাথ। তিনি বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধে কাজ করার জন্য ঋশিল্পীকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকল কিশোরী মেয়েদের উদ্দেশ্যে বলেন তারা যেন বাল্য বিবাহ না করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আবদুল গনি, ঋশিল্পী সাপোর্ট সার্ভিস ম্যানেজার নির্মল সরদার, প্রোগ্রাম ম্যানেজার সনোজ কুমার বসু সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত প্রধান শিক্ষক গন এবং আমার সোনার পরিবারের শতাধিক কিশোরী। সভাপতিত্ব করেন ঋশিল্পীর ভারপ্রাপ্ত পরিচালক মোঃ সেলিমুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌতম সরকার ও মিসেস জোৎস্না আরা। উলে­খ্য যে, আমার সোনার পরিবারের প্রতিষ্ঠার সময়কাল থেকে এখন পর্যন্ত সর্বমোট ১০০৩ জন সদস্যদের সফল বিবাহ অর্থাৎ ১৮ বছরের উর্দ্বে বিবাহ সম্পন্ন হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com