শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আরও একবার ডি-লিট সম্মান পেলেন মমতা ব্যানার্জী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

এফএনএস: আরও একবার ডি-লিট সম্মান পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গতকাল সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে এই সম্মাননা তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এই ডি-লিট সম্মান দেওয়া হয়েছে। এর আগে ২০১৮ সালে মমতা ব্যানার্জীকে ডি-লিট সম্মানে ভ‚ষিত করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে ডি-লিট নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেবার ‘নিরলস সাহিত্য সাধনা’র জন্য সম্মান পেয়েছিলেন তিনি। সোমবার ডি-লিট পেয়ে মমতা বলেন, এ ধরনের সম্মান দেওয়ায় আমি গর্বিত। আপনাদের ধন্যবাদ জানাই। আমি এই সম্মান সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমি জনপ্রিয় হয়েছি এই সাধারণ মানুষের জন্য। বিশেষ করে, নিম্ন মধ্যবিত্তের মধ্যেই সম্মানটা ভাগাভাগি করতে চাই। মুখ্যমন্ত্রীর হাতে ডি-লিট সম্মাননা তুলে দেওয়ার পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, আমি খুবই আনন্দিত। আমার সামনেই অনুষ্ঠান হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়া হচ্ছে। যোগ্য নেতা এই সম্মান পেলেন, তার জন্য আমি ভীষণ খুশি। পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জীর মতো এমন একজন নেত্রী পেয়েছে। অনেক শুভেচ্ছা মমতা ব্যানার্জীকে। এই ডক্টর অব লেটারস তার প্রাপ্য ছিল। সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও সাহিত্যের সঙ্গে যুক্ত। শিক্ষার মধ্যে রাজনীতি ঢুকলে খারাপ, কিন্তু রাজনীতির মধ্যে শিক্ষা ঢুকলে ভালো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com