শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আরব আমিরাতে কর্মীদের লাঞ্ছিত কারাদণ্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : কর্তব্যরত থাকাকালীন কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের দায়ে নিয়োগকর্তার ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সাজা হতে পারে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন গত শনিবার যুগান্তকারী এই ঘোষণা দিয়েছেন। খবর গালফ নিউজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে এই বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এতে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার বা তাদের লাঞ্ছিত করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে বলে ব্যাখ্যা করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ২০২১ সালের ফেডারেল ডিক্রি আইন ৩১-এর ২৯৭ ধারার পেনাল কোড (অপরাধ এবং দণ্ডের আইন) অনুযায়ী, কোনো ব্যক্তি যদি আমিরাতের সরকারি কোনো কর্মচারী বা সরকারি কর্মীর দায়িত্বের মধ্যে পড়ে এমন কোনো কাজ করতে বা এড়িয়ে যেতে বাধ্য করার অভিপ্রায়ে তার ওপর বলপ্রয়োগ, সহিংসতা বা হুমকি দেন তাহলে তাকে কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে এই অপরাধ পূর্বপরিকল্পিত বা একাধিক ব্যক্তির মাধ্যমে সংঘটিত হলে বা অপরাধী স্পষ্টভাবে অস্ত্র বহন করলে বা অপরাধের সাথে জড়িত থাকলে এই সাজা সর্বোচ্চ এক বছর পর্যন্ত হতে পারে। পাশাপাশি এক লাখ আমিরাতি দিরহামও জরিমানা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com