রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আর্জেন্টাইনে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: ২৪ বছর বয়সী আর্জেন্টিনার স্ট্রাইকার ভালেন্টিন ক্যাস্তেলানোস। তার অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে জিরোনা। গতরাতে লা লিগায় ক্যাস্তেলানোসের চার গোলে জিরোনা ৪-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। গতরাতে নিজেদের মাঠে শুরুতেই ক্যাস্তেলানোর নৈপুণ্যে ২-০ গোলে এগিয়ে যায় জিরোনা। ম্যাচের ১২ ও ২৪ মিনিটে গোল করেন তিনি। ৩৪ মিনিটে ব্যবধান কমান রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। ২-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে রিয়াল। বিরতির পর রিয়ালের জালে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৪ বছর বয়সী ক্যাস্তেলানো। ২০২০ সালে ভালেন্সিয়ার কার্লোস সলেরের পর লা-লিগায় রিয়ালের বিপক্ষে কোন খেলোয়াড়ের হ্যাটট্রিক হলো। এরপর ৬২ মিনিটে রিয়ালের জালে এক হালি গোল পূর্ণ করেন ক্যাস্তেলানো। আর্জেন্টিনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালের জালে ৪ গোলের কীর্তি গড়লেন ক্যাস্তেলানো। ৪-১ গোলে পিছিয়ে পড়ে হতাশ হয়ে পড়ে রিয়াল। ম্যাচে ফিরতে চেষ্টা করলেও, তাতে কোন ধার ছিলো না। ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটে রিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন লুকাস ভাসকুয়েজ। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন জিরোনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com