মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: বিশ্বকাপ বিরতির আগে পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলার পরদিনই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে পৌঁছান আর্জেন্টিনা অধিনায়ক। কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী বুধবার আবু ধাবিতে আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসির আগে সোমবার দলের সঙ্গে যোগ দেন আনহেল দি মারিয়া ও তার ইউভেন্তুস সতীর্থ লেয়ান্দ্রো পারেদেস এবং লিওঁর ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোও। ২৬ জনের স্কোয়াডের ১৩ জন এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এমিলিয়ানো মার্তিনেস, পাওলো দিবালাসহ বাকি ১৩ জন দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যদিও প্রথম অনুশীলন সেশনে তাদের পাওয়ার সম্ভাবনা কমই। আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলার পর কাতারে উড়াল দেবে আর্জেন্টিনা দল। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দুবারের সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্র“পে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com