বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করা উচিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

এফএনএস: আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করা উচিত বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার এক পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় বলেছে, স¤প্রতি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ—ভারত সীমান্তে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থার কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছি। বাংলাদেশ বিশ্বাস করে যে, সীমান্তে শান্তি বজায় রাখতে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। বাংলাদেশ বিশ্বাস করে যে, সীমান্তে শান্তি বজায় রাখতে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। গত শনিবার ফসল কাটাকে কেন্দ্র করে পাল্টাপাটি অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ—চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকেদর মধ্যে ধাওয়া—পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও পাথর নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়। পরে পতকা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয় এবং এ ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করে। এরআগে, ভারত লালমনিরহাটে তিন বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। কিন্তু দুদেশের চুক্তি অনুসারে যেকোনো স্থানে এ ধরনের উন্নয়ন কাজ করতে হলে দুদেশের মধ্যে আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু ভারত সেটি করেনি। এ নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলবও করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com