বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশঙ্কা দূর করে জোকোভিচের দাপুটে জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: আগের রাউন্ডের মতো এই ম্যাচেও মাঝপথে নোভাক জোকোভিচকে ঘিরে জাগল চোট শঙ্কা। নিলেন মেডিকেল টাইমআউট। তবে সব আশঙ্কা দূর করে আরও আগ্রাসী রূপে ফিরে তুলে নিলেন সরাসরি সেটে জয়। মেলবোর্ন পার্কে শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে প্রথম সেটে বেশ লড়াই করে গ্রিগর দিমিত্রভ। টাইব্রেকারে ওই সেট জয়ের পর প্রতিপক্ষকে আর তেমন কোনো সুযোগ দেননি জোকোভিচ। ম্যাচ জিতে নেন ৭-৬ (৯-৭), ৬-৩, ৬-৪ গেমে। বছরের প্রথম গ্র্যান্ড ¯ø্যামে পুরুষ এককে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ গতবার এখানে লড়তে পারেননি। করোনাভাইরাসের টিকা না নেওয়ায় টুর্নামেন্ট শুরুর আগের দিন তাকে অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত করা হয়েছিল। দানিল মেদভেদেভকে হারিয়ে গতবারের ফাইনালে শিরোপা জিতেছিলেন রাফায়েল নাদাল। চলতি আসরে ওই দুই ফাইনালিস্টই অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন আগেভাগে। স্প্যানিশ তারকা নাদালের ২২ গ্র্যান্ড ¯ø্যামের রেকর্ড ছোঁয়ার পথেই এগিয়ে চলেছেন সার্ব তারকা জোকোভিচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com