মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে অভ্যন্তরিণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার আশাশুনি এলএসডিতে সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) সহকারী কমিশনার (ভূমি) দিপারানী সরকার। এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা সঞ্জয়ূ কুমার ঘোষ, ওসিএলএসডি (আশাশুনি) উত্তম কুমার দত্ত। খাদ্য গোডাউনে এবছর ৪৪ টাকা কেজি দরে ১৫৪ মেঃটন চাউল ও ৩০ টাকা কেজি দরে ৬৪৪ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্দ্ধারন করা হয়েছে। ৩ জন মিলারের কাছ থেকে চাউল ক্রয় করা হবে এবং কৃষি অফিস থেকে প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদিত কৃষক তালিকায় থাকা কৃষকরা প্রত্যেকে ৩ মে.টন করে ধান দিতে পারবে। উদ্বোধনী দিনে কুল্যার কৃষক ইয়াকুব আলী ৩ মে.টন ধান প্রদান করেন এবং বাহাদুরপুরে অবস্থিত মেসার্স মা রাইচ মিল এর স্বত্ত¡াধিকারী আছাদুল্লাহ চাউল প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com