বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে আইনজীবি সহকারীর পরলোক গমন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি সদরের আইনজীবী সহকারী রবীন্দ্রনাথ সানা (৬৫) পরলোক গমন করেছেন। রবিবার রাতে তিনি স্ট্রোক জনিত কারণে মারা যান। আশাশুনি সাব রেজিষ্ট্রার অফিসের ডিড রাইটার সুরঞ্জিত সানার পিতা সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি সহকারী রবীন্দ্র নাথ সানা আশাশুনি গ্রামে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান। সোমবার বিকালে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রনজিত কুমার বৈদ্য, আওয়ামীলীগ নেতা ঢালী সামছুল আলমসহ অনেক রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ মৃতের পরিবারকে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com