বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কাদাকাটি বাজারের কচুয়া অংশে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় বাজারের ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজার আউটলেট শাখার পরিচালক জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক ছাদেক আলী। এসময় বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র অফিসার ও সাতক্ষীরার এজেন্ট ব্যাংকিং ডিভিশন ইনচার্জ এএইচএম খায়রুল্লাহ, সিনিয়র অফিসার বেলাল হোসাইন ও ডিজিটাল ব্যাংকিং অফিসার জাকির হোসেন। সিনিয়র অফিসার শামীম রেজার সঞ্চালনায় এসময় সমাজসেবক আলহাজ্ব একেএম মোজাম্মেল হক, প্রধান শিক্ষক আলহাজ্ব একলাছুর রহমান, মাওলানা ইয়াহিয়া ইকবাল, মাওলানা মোকাররম হোসেন, মাওলানা নূর মোহাম্মাদসহ শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com