সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে এক বৃদ্ধার ন্যায় বিচারের আকুতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বৃদ্ধা তহমিনা খাতুন স্বামীর ব্যাপারে ন্যায় বিচার পেতে অশ্র“ঝরা আকুতি জানিয়েছেন। শনিবার সকালে ইউনিয়নের বালিয়াপুরস্থ নিজস্ব বাসভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পেশ করে এ আকুতি জানান তিনি। বালিয়াপুর গ্রামের আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ মোল্যার স্ত্রী তহমিনা খাতুন লিখিত বক্তব্য পেশ করে সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, তার স্বামী একজন নিরিহ ও ধর্মপ্রাণ মানুষ। তিনি কোন প্রকার রাজনীতির সাথে যেমন জড়িত ছিলেননা বর্তমানেও নেই, তেমনি কোন প্রকার ঝামেলায় যাননা। মসজিদে জামাতের সাথে ৫ ওয়াক্ত সালাত আদায় এবং শান্তিপূর্ণ পরিবেশে জীবন যাপন করে আসছেন। তারা স্বামী-স্ত্রী দু’জনে হজ্বব্রত পালন করার পর থেকে একেবারেই নিরিবিলি জীবন যাপন করে আসছেন। তিনি বলেন, বৃদ্ধ স্বামীকে গত ৬ ডিসেম্বর আনুমানিক রাত্র ৪ টার দিকে বাড়ি থেকে পুলিশী হেফাজতে নেওয়া হয়। তাদের ধারনা এলাকার কারো ষড়যন্ত্রে ভুল তথ্যের শিকার হয়েছেন তিনি। তিনি বিষয়টি যথাযথ তদন্ত পূর্বক সত্য উদঘাটন করে ন্যায় বিচারের জন্য পুলিশ প্রশাসনসহ আইন আদালতের প্রতি আকুতি জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com