মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে কর্মচারী সমিতির পূর্ণ দিবস কর্মবিরতি পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা ভ‚মি অফিসে বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতির অংশ হিসাবে রবিবার ও এ কর্মবিরতি পালিত করা হয়। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ ভ‚মি প্রশাসন সহকারী সমিতি (বাভ‚প্রসস) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৪/১/২১ তারিখে অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির কারণে ভ‚মি অফিসে কাজ নিয়ে আসা সাধরন মানুষ ভোগান্তিতে পড়ছেন। বিভিন্নস্থান থেকে কাজ নিয়ে আসা একাধিক ব্যক্তি জানান, কয়েকদিন ভূমি অফিসে কাজ নিয়ে এসেছি কিন্তু কর্মবিরতির কারণে ভোগান্তি হচ্ছে। কর্মচারীদের কর্মবিরতির কারণে এসি (ল্যান্ড) অফিসে এসে কোন কাজ করতে পারছি না। সহকারী কমিশনার (ভ‚মি) অফিসের অফিস সহকারি আবুল কালাম আজাদ বলেন, আমাদের দাবী না মানার কারণে আমাদের এই কর্মবিরতি চলছে। সারা দেশের অফিসে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com