মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জমাদি বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

এম এম নুর আলম \ আশাশুনিতে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতর করা হয়েছে। সোমবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে বাই সাইকেল, বুট, শার্ট-প্যান্ট, শাড়ি-পেটিকোট, বেল্ট ও ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ডিডিএলজি মাশরুবা ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) দীপারানী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি থানার ওসির প্রতিনিধি এসআই জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, দিপঙ্কর কুমার সরকার দিপ, হাজী আবু দাউদ ঢালী ও ওমর ছাকি পলাশ প্রমুখ আলোচনা রাখেন। সভায় গ্রাম পুলিশদের মধ্যে বক্তব্য রাখেন, দফাদার মোক্তাজুল হক। আলোচনা সভা শেষে উপজেলার ১১ ইউনিয়নের ১০১ জন গ্রাম পুলিশকে (দফাদার ও মহল্লাদার) একটি করে বাই সাইকেল ও ১০৩ জনকে (দু’জন মহিলাসহ) পোশাক ও অন্য সরঞ্জাম প্রদান করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com