সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে জেলহত্যা দিবসে আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে জেল হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি বাজার চত্বরে এ সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল­া হেল বাকী বাচ্চু। কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। এসময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলি, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বনোমালী দাশ, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আছাদুল ইসলাম, শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলা উদ্দিন লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com