সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ পবিত্র মাহে রমজান উপলক্ষে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গোবিন্দপুরে ২০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ রমজান রবিবার সকাল ৯টায় গোবিন্দপুর এলাকা থেকে এসব অসহায় পরিবারের সদস্যদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনলাইন সাদাকা বক্স এর অর্থায়নে ছোলা, ডাল, তেল, খেজুর, সেমাই, চিনি, বুট, মুড়ি ও আলু এর এ প্যাকেজ বিতরণ করেন, সংগঠনটির সভাপতি মোঃ রোকনুজ্জামান, সহ—সভাপতি সুলতান মাহমুদ, সদস্য সাইদুল্লাহ ও আল মামুন। সংগঠনটির সভাপতি জানান, অনলাইন সাদাকা বক্স নামের এই সংগঠনটি বিগত তিন বছরে সহ¯্রাধিক পরিবারকে সাবলম্বী করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এছাড়াও বিভিন্ন সময় অসহায়দের মাঝে নগদ টাকা, খাদ্য ও বস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামীতে এই সংগঠনটি আরও বড় পরিসরে অসহায়দের নিয়ে কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসময় তিনি এ সংগঠনটির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com