বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে দুই মাদক ব্যবসায়ীসহ আটক-৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত এক আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে শুক্রবার এসআই আব্বাস আলী ও এএসআই মারুফ কবির সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ১০০ গ্রাম গাঁজাসহ কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের শুকুর আলী গাজীর ছেলে আমিনুর ইসলাম ও একই উপজেলার চাঁচাই গ্রামের মাহাবুর আলী গাজীর ছেলে মুরাদ হোসেনকে শ্রীউলা এলাকা হতে হাতেনাতে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা নং-১৪ (৯) ২৩ রুজু করা হয়। অপরদিকে, সিআর পরোয়ানা-৮৪০/২৩ এর আসামী আশাশুনি উপজেলার খড়িয়াটি গ্রামের মোস্তফা গাজীর ছেলে মিজানুর রহমানকে তার নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীদেরকে শুক্রবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com