রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে পানির প্লান্ট হস্তান্তর করলেন অতিরিক্ত সচিব মহিবুজ্জামান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩

এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গায় বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা (পানির প্লান্ট) হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পানির প্লান্ট হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপক‚লীয় জনগোষ্ঠির বিশেষায়িত নারীদের জলবায়ু পরিবর্তন জনিত লবণাক্ত মোকাবেলার অভিযোজন সংরক্ষমতা বৃদ্ধি করণ (জিসিএ) প্রকল্পের আওতায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা রাখেন ও সংরক্ষণ ব্যবস্থা হস্তান্তর করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিবুজ্জামান। কুল্যা ইউপি চেয়ারম্যান এসএম ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় প্রকল্প পরিচালক ও জিসিএ প্রকল্পের যুগ্ম সচিব ইকবাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (চ.দা.) সহকারী কমিশনার (ভ‚মি) দিপারানী সরকার ও মহিলা জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরে কর্মরত ফাতেমা জোহরা। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সঞ্চলনায় অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথি ও অতিথিবর্গ বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা প্রকল্পের কাগজপত্র হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com