মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ ১৭ প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ ১৭ প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দিপ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সেলিম রেজা সেলিম, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫ জুন থেকে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com