সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে বাসন্তীপূজা উপলক্ষে মতবিনিময় করলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এম এম নুর আলম \ আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়ায় বাসন্তীপূজা অনুষ্ঠানে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পূজা মন্ডপে গমন করেন। বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বাসন্তী পূজার আয়োজন করা হয়। পূজা কমিটির আমন্ত্রণে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় তিনি পূজা আয়োজক কমিটি ও পূজা মন্ডপে আগত ধর্মপ্রাণ মানুষের সাথে মতবিনিময় করেন। স্ব স্ব ধর্ম পালনের স্বাধীনতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকান্ড ও সুদূর প্রসারী কর্ম পরিকল্পনার তথ্যচিত্র তুলে ধরে আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে আওয়ামীলীগের উদার চিন্তা ভাবনাকে অব্যহত রাখতে আহবান জানান। এসময় আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com