বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

এম এম নুর আলম ॥ আশাশুনিতে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’২৪ বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে মঙ্গলবার দিবাগত রাত ১২.০১ মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত দেওয়ার ইতিহাস সৃষ্টির দিনে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের নেতৃত্বে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন, অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ এর নেতৃত্বে আশাশুনি সরকারী কলেজ, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে আশাশুনি থানা, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগি সংগঠন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, আশাশুনি বাজার বণিক সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। রাতে মাল্যদান শেষে জীবনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ভাষা শহীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা প্রত্যায় নিয়ে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর বুধবার সূর্যোদয়ের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের ভবনে ও বে-সরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৪.৩০টায় প্রভাত ফেরী, সকাল ৯.৩০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ, বাদ যোহর ভাষা আন্দোলনে শহীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা পরিচালনা করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com