শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা (শীতকালীন)-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় আশাশুনি অফিসার্স ক্লাব ব্যাডমিন্ট কোর্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আশাশুনির আয়োজনে পুরুষ গ্র“পের (দ্বৈত) ১ম সেমি ফাইনালে আশাশুনি ইউনিয়ন দল ও বড়দল ইউনিয়ন দল অংশ নিয়ে বড়দল বিজয় লাভ করে। ২য় সেমিতে বুধহাটা ইউনিয়ন ও দরগাহপুর ইউনিয়ন দল অংশ নেয় এবং দরগাহপুর দল জয়লাভ করে। এরপর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে দরগাহপুর ইউনিয়ন দল ২-০ গেমের ব্যবধানে বড়দল ইউনিয়ন দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সিফাত ও রানার আপ দলের সুমন। একই মাঠে নারী গ্র“পে আশাশুনি সদর ইউনিয়নের তানহা বিনতে আযাদ (নেহা) ও জান্নাতুন নেছা দল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইদুল ইসলাম, আরওডিও বিশ্বজিৎ ঘোষ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com