মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

এম এম নুর আলম \ আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ২০২২-২৩ অর্থ বছরের এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে এ এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়। প্রথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডিভাইস সামগ্রী বিতরণ করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের এডিপিইও আবু হেনা মোস্তফা কামাল ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অসীম বরণ চক্রবর্ত্তী। উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ৮টি হুইল চেয়ার, ৩টি কিরাচ, ১১টি শ্রবণ যন্ত্র ও ১৪টি চশমা/সাদা ছড়ি বিতরণ করা হয়। এসময় উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, গৌরাঙ্গ গাইন, শাহাজাহান আলী, আবু সেলিম ও সোহাগ আলম।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com