সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে ভর্তুকি মূল্যে বেড প্লাণ্ডার হস্তান্তর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে কৃষকদেরকে আধুনিক যন্ত্রের ব্যবহারের মাধ্যমে চাষাবাদ এগিয়ে নিতে ভর্তুকি মূল্যে জমির বেড নির্মান ও বীজ বপন বেড প্লাণ্ডার হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ যন্ত্র হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কৃষি উৎপাদনবৃদ্ধি করতে কৃষকদেরকে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র প্রদান কার্যংক্রম চলে আসছে। এরই অংশ হিসেবে উপজেলার কুল্যা ইউনিয়নের দাঁদপুর গ্রামের আবু হানিফ সরদারের ছেলে প্রশিক্ষিত কৃষক হাবিবুর রহমানকে জমির বেড নির্মাণ ও বীজ বপন পাওয়ার ট্রিলার চালিত বেড প্লাণ্ডার মেশিন প্রদান করা হয়। ২ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের এ বেড প্লাণ্ডারটি (ভর্তুকি মূল্য) ১ লক্ষ ১০ হাজার টাকায় প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্লাণ্ডার কৃষকের হাতে তুলে দেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com