বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ তিন আসামী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ১১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত দুই আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর এর নেতৃত্বে সোমবার এসআই আমিনুল ইসলাম, এসআই ইমরান হোসেন, এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ১১০ গ্রাম গাঁজাসহ উপজেলার শ্রীকলস গ্রামের ওদুদ গাজীর ছেলে আব্দুর রহমান গাজীকে শ্রীকলস এলাকা হতে হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা নং-১৩(৯)২৩ রুজু করা হয়। অপরদিকে, জিআর পরোয়ানা-৫৮/২৩ (কালি) এর আসামী উপজেলার মহাজনপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আকাশ ও সিআর পরোয়ানা-৪৬/১৫ এর আসামী নাকনা গ্রামের আঃ হাকিম এর ছেলে মান্নান কে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীদেরকে সোমবার বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com