রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে রক্তাক্ত অজ্ঞাত যুবক উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত যুবককে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে আশাশুনি থানার এএসআই মোজাফফার হোসেন তাকে উদ্ধার করেন। এমসআই মোজাফফর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ীতে ওয়ারেন্টের আসামী গ্রেফতার সহ মাদকদ্রব্য উদ্ধারে যান। ফিরে আসার পথে নাকতাড়া গ্রামে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় যুবককে দেখতে পান। এসময় সেখানে কয়েকজন মহিলা দাড়িয়ে ছিল। তারা পুলিশকে জানায় অনেকক্ষন ধরে এই ছেলেটি এখানে পড়ে আছে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সে কোনো রকম কথা বলতে পারছিলনা। পুলিশ তাকে উদ্ধার করে গ্রাম পুলিশের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। এব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এই যুবককে এএসআই মোজাফফার হোসেন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সম্ভবত কোন শত্র“ পক্ষ তাকে মারপিট করে মারা গেছে ভেবে ফেলে রেখে যায়। তার পরিচয় খুঁজে বের করা সহ ঘটনা অনুসন্ধান করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com