বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ফজলুল হক গাজীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানাগেছে, গত শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের বকুল সরদারের মেয়ে (১১) পার্শ্ববর্তী আমিনুল ইসলামের টিউবওয়েল থেকে পানি নিয়ে ফেরার পথে একই গ্রামের মৃত গোলাপ গাজীর ছেলে ফজলুল হক গাজী (৫৮) তাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে আমিনুলের বাড়ির পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের পাশে যাওয়ার আগেই ফজলুল হক পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন। আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের চেষ্টায় ০২(০৬)২০২৪ নং মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারপূর্বক সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com