মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৫১তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দিনের প্রথম খেলায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ও তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল মুখোমুখি হয়। খেলায় তুয়ারডাঙ্গা নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৯৯ রান সংগ্রহ করে। জবাবে বুধহাটা স্কুল দল ৬.১ ওভারে ২ উইকেটে ১০১ রান করে সেমি ফাইনালে উঠছে। দিনের ২য় খেলায় প্রতাপনগর ফাযিল মাদ্রাসা দল ৮ ওভারে ৫ উইকেটে ১০৪ রান করে। জবাবে বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় দল ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান করে। খেলায় আম্পায়ার ছিলেন উত্তম কুমার মন্ডল ও আছাদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন দেব প্রসাদ সানা। আজ (বুধবার) একই মাঠে প্রথম সেমিতে শ্রীউলা ও বুধহাটা স্কুল এবং ২য় সেমিতে আশাশুনি স্কুল ও প্রতাপনগর মাদ্রাসা দল মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com