শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে সিপিপির টিম লিডারদের মাঝে বাইসাইকেল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির অংশ হিসেবে সিপিপির ২০২৪—২৫ অর্থবছরে ঢাকাস্থ প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত ইউনিট টিম লিডারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশাশুনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির আয়োজনে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিপিপির সিনিয়র সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ। এ সময় উপজেলা সিপিপির কার্যালয়ে ১টি বাইসাইকেল সহ ১১টি ইউনিয়নের ১০১টি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ওয়ার্ড ইউনিট টিম লিডারদের মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com