সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে স্কাউটস ডে—ক্যাম্প অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে ৮টি স্কাউট উপ—দলের অংশ গ্রহনে স্কাউটস ডে—ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে দিন ব্যাপী এ কর্মসূচি পরিচালনা করা হয়। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ক্যাম্পে বিদ্যালয়ের ৩২ জন ছেলে ও ৩২ জন মেয়ে ৮টি উপ—দলে বিভক্ত হয়ে ক্যাম্পে অংশ গ্রহন করে। ক্যাম্পের উদ্বোধন করেন, লিডার ট্রেইনার জি এম শফিউল আজম। এসময় আশাশুনি উপজেলা স্কাউটস সম্পাদক ড. আবুল হাসান, সহকারী লিডার ট্রেইনার হাফিজুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, উড বেজার সেলিনা আক্তার, বেসিক কোচ সম্পন্নকারী নারায়ন চন্দ্র পাল, আনিছুর রহমান ও কল্যাণী রানী প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পে পতাকা উত্তোলন, বিপি দিবসের আলোচনা, প্রাথমিক প্রতিবিধান, স্কাউটস ওন, ক্যাম্প ফায়ার বা তাবু জলসাসহ দিন ব্যাপী স্কাউটিং কার্যক্রম পরিচালনা করা হয়। সন্ধ্যায় তাবু জলসার মধ্যদিয়ে ক্যাম্প সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com