মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে স্বাস্থ্য কমপ্লেক্সে সাইন্টিফিক সেমিনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মেরুদন্ডের শল্যচিকিৎসা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুল হক। সেমিনারে মাল্টিমিডিয়াপ প্রজেক্টরের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিকস কনসালট্যাণ্ট ডাঃ মাহমুদুল হাসান পলাশ। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শহিদ উল­াহর সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সাইন্টিফিক পার্টনার ইউনিমেড ইউনিহেলথ এর প্রতিনিধি নূর মোহাম্মদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক ডাঃ আজমল হোসেন প্রমুখ। সেমিনারে মেরুদন্ডের অপারেশন সংক্রান্ত তথ্য সমৃদ্ধ ও সচিত্র প্রশিক্ষণ প্রদান করা হয়। সবশেষে ডাঃ মাহমুদুল হাসান পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হকসহ অন্য কর্মকর্তাদের সাথে সম্প্রতি উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com