বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে স্বাস্থ্য সম্মত স্যানিটারী ল্যাট্রিন প্রকল্পের উপকারভোগিদের প্রশিক্ষণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে স্বাস্থ্য সম্মত সেমিপাকা স্যানিটারী ল্যাট্রিন প্রকল্পের উপকার ভোগিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফান্ডের সহযোগিতায় ক্রিসেন্ট সাতক্ষীরার বাস্তবায়নে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ১২টি হতদরিদ্র অসহায় পরিবারকে ১টি করে স্বাস্থ্য সম্মত সেমিপাকা স্যানিটারী ল্যাট্রিন প্রদান করার জন্য নির্বাচিত করা হয়েছে। এসব পরিবারের সদস্যদের নিয়ে একদিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, ক্রিসেন্ট এর নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক। শোভনালী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার অনিতা সরকারের সভাপতিত্বে ও ক্রিসেন্টের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মুন্নি রায়জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক ও প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান আলোচনা রাখেন। প্রশিক্ষণ প্রদান করেন, উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। ল্যাট্রিন চালু হলে প্রত্যক্ষ ভাবে ৮০ ব্যক্তি ও পরোক্ষ ভাবে ২ শতাধিক মানুষ উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com