রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে কোভিড-১৯ এর বুষ্টার ডোজ সপ্তাহ’র ২য় দিনে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ মিজানুল হক। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিহাপুর, গোঁদাড়া, ধান্যহাটিসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। ইপিআই টিকাদান কার্যক্রমসহ কোভিড-১৯ এর বোষ্টার ডোজ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত ইউনিয়ন মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পঃ পঃ সহকারী, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবকদেরকে সঠিক ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সমগ্র বাংলাদেশের ন্যায় আশাশুনিতে ৪জুন থেকে ১০ জুন কোভিড-১৯ বুষ্টার ডোজ পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী কেন্দ্র ছাড়াও বিভিন্ন ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে বুষ্টার ডোজ প্রদান করা হচ্ছে। ৫জুন উপজেলার শোভনালী, আশাশুনি, শ্রীউলা, কাজলা, বড়দল ও কাদাকাটি ইউনিয়নে বুষ্টার ডোজ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com