রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির খাজরা ও সদর ইউপির উপ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার খাজরা ইউপির চেয়ারম্যান পদে ও আশাশুনি সদর ইউনিয়নে একটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল জানান, শুক্রবার যাচাই বাছাইকালে খাজরা ইউনিয়নের চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মোড়ল, কামাল হোসেন ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম এর মনোনয়নপত্র বৈধ হয়েছে। অপরদিকে আশাশুনি সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর পদে শাহানারা খাতুন, রাহেনা পারভিন, মোমেনা খাতুন, সুবর্ণা সানা ও সালেহা পারভিন এর মনোনয়ন বৈধ হয়েছে। ফলে কারো মনোনয়ন বাতিল হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com