বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির গৃহবধু ও তার শিশু সন্তান নিখোঁজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনির গৃহবধু রিজিয়া পারভীন এক শিশু সন্তানকে নিয়ে হারিয়ে গেছে। গত ৫ দিনেও গৃহবধু ও তার সন্তানের কোন সন্ধান পাওয়া যায়নি। গত শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বড়দল বাজার থেকে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী সুত্রে জানাগেছে, উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী ও উপজেলার শোভনালী ইউনিয়নের বাটরা গ্রামের আইয়ুব আলী সানার কন্যা এক সন্তানের জননী রিজিয়া পারভীন শিশু সন্তানকে নিয়ে ঘটনার দিন বড়দল বাজারে আসার পরে হারিয়ে যায়। সে বাড়ীতে না ফেরায় বহু খোঁজাখুঁজি করেও গৃহবধু ও তার শিশু সন্তানের কোন সন্ধান পায়নি। এ ব্যাপারে হারিয়ে যাওয়া রিজিয়া পারভীনের মাতা মিনার নাহার বাদী হয়ে ২৪/১২/২০২৩ ইং তারিখ আশাশুনি থানায় ১০১৩নং (জিডি ট্র্যাকিং নং-ঋঞঝ৯এঊ) জিডি দায়ের করেন। হারিয়ে যাওয়া মা ও সন্তানের সন্ধান পেলে আশাশুনি থানা ০১৩০২-১৪২৩৩৫ ও ০১৭৯০-৭৪৩৮৮২ (মাতা) ও ০১৯৫৫-৮৯৮৯১৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com