বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির দু’টি প্রাইমারি স্কুল পরিদর্শনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন। শনিবার সকালে তিনি স্কুল পরিদর্শন করেন। ডিপিইও রুহুল আমিন স্কুল পরিদর্শনের শুরুতে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরে নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলের সার্বিক পরিবেশ ও পাঠদান বিষয় সম্পর্কে খোজখবর নেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের সাথে কথা বলেন। তিনি স্কুলের পরিবেশ ও মোবাইলে পাঠদান প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তীতে তিনি ৪ শিক্ষার্থীর বাড়িতে গিয়ে শিক্ষার্থী, তাদের মা-বাবার সাথে কথা বলেন এবং তাদের পাঠ পদ্ধতি প্রত্যক্ষ করেন। তিনি বকচর স্কুলের কার্যক্রম ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে আগামী মাসিক মিটিং এই স্কুলে করার জন্য তিনি পরামর্শ দেন এবং সম্ভব হলে তিনি এ মিটিং-এ উপস্থিত থাকবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com