মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির দূর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা সদরের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘঠিত হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলা সদরের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানাগেছে, শনিবার দিবাগত রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা প্রথমে স্কুলের প্রাচির টপকিয়ে ভেতরে ঢুকে বারান্দার গ্রীল কাটে। তারপর অফিস রুমের হ্যাজবোল্ড ভেঙ্গে অফিস রুমের ভেতরে ঢুকে কাগজপত্র তছনছ করে ফেলে। অফিসের দেয়াল আলমিরার তালা ভেঙ্গে আলমিরায় থাকা ১ টি ল্যাকটপ, পিতলের ঘন্টা ও হেড ফোন লুটে নেয়। অফিসে থাকা স্টিলের আলমিরা ভেঙ্গে হোয়াইট বোর্ডের মার্কার ও কিছু সরকারি বইপত্র নিয়ে যায় এবং চোর দলের ব্যাগে ভরা কম্পিউটারের প্রিন্টার মেশিন সঙ্গত কারনে না নিয়ে মেঝেতে ফেলে রেখে গেছে। রোববার সকালে শিক্ষক মন্ডলি স্কুলের গেটের তালা খুলেই এমন সব ঘটনা দেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশের এসআই রাজিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com