বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রনি আলম নূর। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সরকারি কলেজ, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও আনুলিয়া পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যাল পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, আশাশুনি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর এবং নকলমুক্ত পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা হচ্ছে। তিনি পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। নিরিবিলি পরিবেশে পরীক্ষা চলছে। সামনের পরীক্ষাগুলো সুন্দরভাবে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সুসম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে। এ সময়উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব শান্তি রঞ্জন দাস, আনুলিয়া পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সহকারী সচিব সুকুমার কুমার বিশ্বাস সহ সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পুলিশ সদস্য ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com