সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির বড়দলে রাস্তার পাশের খাসের গাছ কর্তন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের রাস্তার পাশের ক তফসিলের এনিমি সম্পত্তির খাসের সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে গ্রামের কানুর মোড় নামক স্থানের সন্নিকটে মেইন রাস্তার পাশে সরকারি জায়গা থেকে অবৈধভাবে শিশু গাছ কর্তন করা হয়। সরেজমিনে দেখা গেছে, উল্লেখিত স্থানের সরকারি মালিকানার শিশু গাছ দুটি কাটছে ফকরাবাদ গ্ৰামের মৃত নশের গাজীর ছেলে মান্নান গাজী। সরকারি গাছ কাটার বিষয়ে জানতে চাইলে মান্নান জানান, আমার কেনা গাছ আমি কাটছি। কাদের থেকে কিনেছে এমন প্রশ্নের জবাবে তিনি কোন জবাব দেন নি। ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আমি লোক পাঠিয়ে বন্ধ করে দিচ্ছি। একই দিন বিকালে স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ দুটির একটি সম্পূর্ণ রুপে এবং অন্যটির আংশিক কেটে ফেললেও আপাতত মান্নানের গাছ কাটার কার্যক্রম বন্ধ আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com