বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে আশাশুনিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে এসময় ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ আমিনুল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, থানার সেকেন্ড অফিসার এসআই শাহীন আলম, সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কালাম মোড়লসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে রাত ১২.১ মিনিটে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকালে প্রভাত ফেরী, ৯.৩০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা দিবসের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com