বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নত হওয়ার চুড়ান্ত সুপারিশ লাভ করায় আশাশুনিতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, পিআইও সোহাগ কান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com