বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি ও পাইকগাছা প্রশাসনের প্রীতি ক্রিকেট ম্যাচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে আশাশুনি ও পাইকগাছা উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আশাশুনি অফিসার্স ক্লাবের আয়োজনে টসে জিতে আশাশুনি উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট হাতে মাঠে নামেন। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে। জবাবে পাইকগাছা উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশ ১৯.১ ওভারে ১৪১ রান তুলে অল আউট হয়। খেলায় আম্পায়ার ছিলেন দিপন কুমার মন্ডল ও ফারুক হোসোন। ধারাভাষ্যে ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও আশরাফ হোসেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের অধিনায়কের হাতে এবং সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com