রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

এম এম নুর আলম ॥ আশাশুনিতে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাহার আলী, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চাইলে সকল কর্মকর্তা-কর্মচারীদের তথ্য দিতে বাধ্য থাকা, তথ্য নিয়ে কারচুপি না করা, প্রত্যেক সরকারি-বেসরকারি অফিসে যিনি তথ্য প্রদান করবেন এমন একজন করে তথ্য কর্মকর্তা থাকা ও তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য সম্পর্কে অবশ্যই সকলকে অবগত থাকার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com