মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

এমএম নুর আলম \ “মা ও শিশু বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে নিরাপদ মাতৃত্ব দিবস’২২ পালন করা হয়েছে। শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বল্প পরিসরে এক র‌্যালী বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আয়োজনে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত। এসময় আশাশুনি হাসপাতালের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার ও ডাঃ অরুণ কুমার ব্যাণার্জী, বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। অপরদিকে, একই দিনে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার ও ডাঃ অরুণ কুমার ব্যাণার্জীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে নতুন যোগদানকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মিজানুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com