সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে করণীয়তা নিয়ে কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় এতিম ও প্রতিবন্ধীদ ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তু সংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালায় প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোমান হোসেন। বুধহাটা, গোয়ালডাঙ্গা, তালতলা, বেউলা, পাইথালী, আশাশুনি সদর, কুল্যার মোড়, গুনাকরকাটি, চাপড়া, নাকতাড়া কালিবাড়ি প্রভৃতি বাজারের কমিটির সদস্য ও ব্যবসায়ীদের অংশ গ্রহনে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জার্নালিম ফর সুন্দরবনের উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, আশাশুনি বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, প্রতাপনগর তালতলা বাজার কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, গোয়ালডাঙ্গা বাজার সভাপতি মহির উদ্দীন ফকির, আবির ইসলাম, জহির আলিম, শেখ বাদশা প্রমুখ। কর্মশালায় পলিথিন ও প্লাস্টিকের দুষণ প্রতিরোধে এসবের ব্যবহার কমিয়ে আনা, সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারনা, বিকল্প ব্যাগ—বস্তা তৈরি, কমিটির সদস্য ও ব্যবসায়ীদের স্বস্ব বাজারে প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে কাজ করা, প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব ও অভিমত ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com